যশোর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

যশোরে সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ২৭ এপ্রিল তার এই সফর অনুষ্ঠিত হতে পারে বলে জানা গেছে।
প্রধানমন্ত্রীর এই সম্ভাব্য সফরকে ঘিরে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাসে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি লেখেন, ‘সুসংবাদ—প্রধানমন্ত্রী তারেক রহমান যশোরে আসছেন (সম্ভাব্য তারিখ: ২৭ এপ্রিল ২০২৬)।’
এদিকে প্রধানমন্ত্রীর সফরসূচি সম্পর্কে জানতে চাইলে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এশিয়া পোস্টকে বলেন, ‘২৭ এপ্রিল প্রধানমন্ত্রীর যশোর যাওয়ার একটি কর্মসূচি নির্ধারিত রয়েছে।’
যদিও এখনও আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত সূচি প্রকাশ করা হয়নি।
সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, সফরের সময় প্রধানমন্ত্রী বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচিতে অংশ নিতে পারেন এবং স্থানীয় নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন।