নতুন কর্মসূচি ঘোষণা করল ইসলামী আন্দোলন

জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আগামী ৫ আগস্ট (বুধবার) রাজধানীর পল্টন মোড়ে সমাবেশ ও গণমিছিল করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করবে।
শনিবার (১ আগস্ট) দুপুরে পুরানা পল্টনের দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত ঢাকা মহানগর দক্ষিণের থানা নেতাদের সমন্বয়ে অনুষ্ঠিত যৌথসভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সিদ্ধান্ত অনুযায়ী, ওই দিন সকাল ১১টা থেকে সমাবেশ শুরু হয়ে জোহরের আগে গণমিছিল অনুষ্ঠিত হবে। গণমিছিলে নেতৃত্ব দেবেন দলের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর)।
সভায় দলের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি শেখ ফজলুল করীম মারুফ বলেন, চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানে রাজনৈতিক নেতৃত্ব হিসেবে একমাত্র পীর সাহেব চরমোনাই সরাসরি মাঠে ছিলেন। পীর সাহেব চরমোনাই তার দলের অস্তিত্বকে বাজি রেখেছিলেন চব্বিশের জুলাইয়ে। ছাব্বিশের ৫ আগস্ট জুলাইয়ের অবিনশ্বর শক্তির পুনঃপ্রদর্শন করা হবে ইনশাআল্লাহ।
জুলাইয়ের প্রত্যাশামাফিক সংস্কার বাস্তবায়নে ঢাকার রাজপথ জনতার বিপ্লবী স্লোগানে মুখরিত হবে বলে জানান তিনি।
নগর দক্ষিণের সেক্রেটারি মাওলানা কে এম শরীয়াতুল্লাহর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন নগর দক্ষিণের সহ-সভাপতি জিএম রুহুল আমীন, আলহাজ আনোয়ার হোসেন, এমএইচ মোস্তাফা, আলহাজ আব্দুল আউয়াল প্রমুখ।
.png)



-93a7bc.jpg)


