logo

জনগণের পক্ষে এশিয়া পোস্টের ভূমিকা দেখতে চান এমপি জয়নুল

জনগণের পক্ষে এশিয়া পোস্টের ভূমিকা দেখতে চান এমপি জয়নুল
ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীন। ছবি: এশিয়া পোস্ট


দেশ ও জনগণের পক্ষে এশিয়া পোস্টের ভূমিকা দেখতে চান ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীন। জনগণের মৌলিক অধিকার নিয়ে কথা বলতে এশিয়া পোস্টের প্রতি আহ্বান জানান জামায়াতে ইসলামী থেকে নির্বাচিত এই সংসদ সদস্য।

সোমবার (১১ মে) এশিয়া পোস্টের উদ্বোধনী আয়োজনে অংশ নিয়ে শুভেচ্ছা বক্তব্যে এ প্রত্যাশার কথা জানান তিনি।

জয়নুল আবেদীন বলেন, অনলাইন সংবাদমাধ্যমের খবর দ্রুত মানুষের কাছে পৌঁছে যায়। আশা করি, এশিয়া পোস্ট এ ক্ষেত্রে বড় ভূমিকা রাখবে। বস্তুনিষ্ঠ সংবাদ উপস্থাপন করবে।

তিনি বলেন,জনগণের পক্ষে তাদের উন্নয়নের পক্ষে কথা বলতে হবে। প্রকাশিত প্রতিবেদন যেন স্বচ্ছ ও বস্তুনিষ্ঠ হয়।

জয়নুল আবেদীন বলেন, সরকারি বা বিরোধী দলের যেকোনো সমালোচনা যেন সংশোধনের উদ্দেশ্যে করা হয়। এটি করতে হবে অত্যন্ত দৃঢ়তার সঙ্গে।

উদ্বোধন উপলক্ষে সোমবার রাজধানীর তোপখানা রোডের বেঙ্গল সেন্টারে এশিয়া পোস্টের অফিসের কার্যালয়ে দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল থেকেই গণমাধ্যমকর্মী, শিল্পী, রাজনীতিকসহ নানা শ্রেণি-পেশার মানুষের ভালোবাসায় সিক্ত এশিয়া পোস্ট পরিবার। ঢাকার বাইরেও জেলায় জেলায় উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে ব্যাপক প্রাণচাঞ্চল্য দেখা গেছে।