logo

জাতীয় নারী শক্তি মূলধারার রাজনীতি করে: মনিরা শারমিন

জাতীয় নারী শক্তি মূলধারার রাজনীতি করে: মনিরা শারমিন
মনিরা শারমিন। ছবি: এশিয়া পোস্ট

জাতীয় নারী শক্তি কেবল নারী অধিকারকেন্দ্রিক রাজনীতি করে না, জাতীয় রাজনীতির মূলধারায় নারীদের নেতৃত্ব প্রতিষ্ঠায় কাজ করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন। তিনি বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে সামনের সারিতে থাকা নারীদের আবারও সংগঠিত করে রাজনৈতিকভাবে সচেতন ও প্রশিক্ষিত করাই এই সংগঠনের মূল লক্ষ্য।

সম্প্রতি এশিয়া পোস্টের ‘আলাপন’ অনুষ্ঠানে এসে এসব কথা বলেন তিনি।

মনিরা শারমিন বলেন, প্রচলিত রাজনৈতিক দলগুলোর মহিলা সংগঠনগুলো সাধারণত নারী নির্যাতন বা ধর্ষণের মতো নির্দিষ্ট ঘটনায় কর্মসূচি পালন করে কিংবা মিছিলে লোক সরবরাহের কাজে ব্যবহৃত হয়। অন্যদিকে, মূল দলগুলোতে নারীদের যোগ্য পদে দায়িত্ব না দিয়ে তাদের এড়িয়ে যাওয়ার প্রবণতা দেখা যায়।

এনসিপির এই নেত্রী আরও বলেন, জাতীয় নারী শক্তি নারীদের শুধু ‘নারী কোটা’ হিসেবে দেখতে চায় না। বরং রাষ্ট্র সংস্কার ও নীতি নির্ধারণের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে তাদের সক্রিয় করতে চায়। তৃণমূল থেকে নারী নেতৃত্ব তৈরি করে রাজনীতির প্রতিটি ক্ষেত্রে তাদের এগিয়ে নেওয়াই এনসিপির প্রাতিষ্ঠানিক লক্ষ্য।