Advertisement

বিএনপির আজকের অবস্থানের মূল কারিগর খালেদা জিয়া: মির্জা ফখরুল

এশিয়া পোস্ট প্রতিবেদক
বিএনপির আজকের অবস্থানের মূল কারিগর খালেদা জিয়া: মির্জা ফখরুল
খালেদা জিয়ার ৮২তম জন্মদিনের অনুষ্ঠানে বিএনপির সদ্য সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জ্যেষ্ঠ নেতারা। ছবি: এশিয়া পোস্ট

বিএনপিকে আজকের অবস্থানে নিয়ে আসার পেছনে মূল কারিগর সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন প্রয়াত খালেদা জিয়া বলে মন্তব্য করেছেন বিএনপির সদ্য সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

Advertisement

শনিবার (১৫ আগস্ট) বেলা ১১টায় খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে মিলাদ ও দোয়া মাহফিল অনষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। এই কর্মসূচিতে বিএনপির অসংখ্য নেতাকর্মী ও সমর্থক অংশ নেন।

মির্জা ফখরুল ইসলাম বলেন, আপসহীন নেতৃত্ব, দীর্ঘ সংগ্রাম এবং অটল আদর্শ দিয়ে খালেদা জিয়া বিএনপিকে একটি গণতান্ত্রিক গণদলে রূপান্তর করেছেন এবং বারবার দেশে গণতন্ত্র ফিরিয়ে এনেছেন।

তিনি উল্লেখ করেন, খালেদা জিয়ার দেখানো ‘ভিশন ২০৩০’ ও রাজনৈতিক আদর্শ অনুসরণ করে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বিএনপি ভবিষ্যতেও কাজ করে যাবে।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সঞ্চালনায় অনুষ্ঠানে মোনাজাত ও দোয়া পরিচালনা করেন জাতীয়তাবাদী ওলামা দলের সদস্য সচিব মাওলানা অ্যাডভোকেট আবুল হোসেইন।

মোনাজাতে প্রয়াত খালেদা জিয়ার ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।