তবে কী চাঁদাকে জাতীয়করণের ঘোষণা দেওয়া হলো, প্রশ্ন জামায়াত আমিরের

তবে কী চাঁদাকে জাতীয়করণের ঘোষণা দেওয়া হলো—এমন প্রশ্ন রেখেছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ প্রশ্ন রাখেন।
পোস্টে ডা. শফিকুর রহমান লিখেছেন, তাহলে কী নবগঠিত সরকারের সড়ক ও সেতুমন্ত্রীর মাধ্যমে চাঁদাকে জাতীয়করণের ঘোষণা দেওয়া হলো। তাহলে কীভাবে দুর্নীতির টুঁটি চেপে ধরা হবে? ব্যাকরণ কিছুই বোঝা যাচ্ছে না। সূচনাতেই বাংলাদেশ কোন দিকে যাচ্ছে?
সবশেষ তিনি জনগণের প্রতি আহ্বান জানিয়ে লেখেন, চাঁদার কালো থাবা থেকে বাঁচতে হলে লড়তে হবে। এ লড়াইয়ে আপনাদের সঙ্গে আমরা আছি, ইনশাআল্লাহ।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) এক বক্তব্যে সড়ক পরিবহন, রেল ও নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, পরিবহন খাতে মালিক-শ্রমিক সংগঠনগুলো সমঝোতার ভিত্তিতে অর্থ সংগ্রহ করছে, জোরপূর্বক আদায় করা হচ্ছে না—তাই এটিকে চাঁদা বা চাঁদাবাজি বলা ঠিক নয়।