ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় মহিলা ইউনিট ঘোষণা

ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মহিলা ইউনিটের ২০২৭-২৮ সেশনের জন্য ৩৬ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভানেত্রী করা হয়েছে নূরুস সাবিহাকে, সম্পাদক করা হয়েছে আলেমা মাফরুহাকে।
শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে পুরানা পল্টনের মারকাজ ভবনের মিলনায়তনে কমিটির শপথগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভানেত্রী জাকেরা রহমান, ফাতিমা আক্তার ও সাইয়েদা মাকসুদা আক্তার, সহ-সম্পাদক হাফেজা বুশরা, সাংগঠনিক সম্পাদ রেক্সোনা জাহান জুবাইদা, ছাত্রী সংগঠন পরিচালক মারিয়া কামাল, ছাত্রী সংগঠন পরিচালক (ইউনিভার্সিটি) আফরোজা জান্নাত, ছাত্রী সংগঠন পরিচালক (কওমি মাদ্রাসা) আলেমা রাফিয়া আহমাদ ছাত্রী সংগঠন পরিচালক (আলিয়া মাদ্রাসা) সায়মা জান্নাত, ছাত্রী সংগঠন পরিচালক (কলেজ) হাফিজা খাতুন, ছাত্রী সংগঠন পরিচালক (স্কুল) ফারজানা নাদিরা, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মরিয়ম আক্তার রূপা, প্রশিক্ষণ সম্পাদক হালিমাতুস সাদিয়া, দপ্তর সম্পাদক নেবিন্নাহার, অর্থ সম্পাদক খাদিজাতুল কুবরা, প্রচার ও দাওয়াহ সম্পাদক মোসাম্মাৎ তাহেরা বেগম, নির্বাচন ও জনপ্রতিনিধি সম্পাদক সৈয়দা নায়লা কারীম ও যোগাযোগ সম্পাদক মোর্শেদা বেগম।
এ ছাড়া সহ-সাংগঠনিক সম্পাদক হয়েছেন সাওদা মাসরুরা, সহ-প্রশিক্ষণ সম্পাদক পাপিয়া খাতুন, সহ-দপ্তর সম্পাদক মাহমুদা আক্তার, সহ-অর্থ সম্পাদক হালিমা সাদিয়া রুবা, সহ-প্রচার ও দাওয়াহ সম্পাদক ইসরাত জাহান মারিয়াম, সহ-নির্বাচন ও জনপ্রতিনিধি সম্পাদক খাদিজা আহমাদ, সহ-যোগাযোগ সম্পাদক আলেমা ফাওজিয়া মাসরুরা।
নতুন কমিটিতে সদস্য করা হয়েছে আকলিমা খাতুন, সৈয়দা ফেরদৌসী বেগম, কোহিনুর বেগম, মোসা. মাকসুদা আক্তার, সুমাইয়া আক্তার, মোসা. মাহমুদা আক্তার, আনোয়ারা বেগম, আমেনা খাতুন ও বুশরা জান্নাতকে।
