logo
Advertisement

বিএনপির যৌথসভা বুধবার

এশিয়া পোস্ট প্রতিবেদক
বিএনপির যৌথসভা বুধবার
বিএনপির লোগো। ছবি : বাসস থেকে নেওয়া

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) আসন্ন ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচি নির্ধারণ ও সার্বিক প্রস্তুতির লক্ষ্যে এক যৌথসভা আহ্বান করা হয়েছে।

Advertisement

বুধবার (২৬ আগস্ট) দুপুর ১২টায় রাজধানীর নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হবে।

সভায় সভাপতিত্ব করবেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। মঙ্গলবার (২৫ আগস্ট) বিএনপির সহ-দফতর সম্পাদক মো. মুনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আসন্ন প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলীয় করণীয় নির্ধারণের জন্যই মূলত এই যৌথসভার আয়োজন করা হয়েছে।