বাংলাদেশ খেলাফত মজলিসের চূড়ান্ত প্রার্থী ঘোষণা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯টি সংসদীয় আসনে চূড়ান্ত প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। এর মধ্যে ২৩টি আসনে একক এবং ছয়টিতে উন্মুক্তভাবে প্রতিদ্বন্দ্বিতা করবে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে দলটি।
এতে বলা হয়, ঘোষিত ২৯টি আসনের মধ্যে ২৩টি সংসদীয় আসনে ‘১০ দলীয় নির্বাচনি ঐক্য’র আওতায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থীরা এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। বাকি ছয় আসনে ঐক্যের সঙ্গে উন্মুক্ত ভিত্তিতে অংশ নেবে।
এই আসনগুলো হলো—সুনামগঞ্জ-৩ ও কিশোরগঞ্জ-১ আসনে খেলাফত মজলিস, মৌলভীবাজার-৪ ও নারায়ণগঞ্জ-৪ আসনে এনসিপি, ফেনী-২ আসনে এবি পার্টি এবং ফরিদপুর-৪ আসনে জামায়াতে ইসলামী।