logo

নতুন বাংলাদেশে সাংবাদিকদের স্বাধীনতা কেড়ে নেওয়া যাবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

নতুন বাংলাদেশে সাংবাদিকদের স্বাধীনতা কেড়ে নেওয়া যাবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, নতুন বাংলাদেশে সাংবাদিকদের স্বাধীনতা কেড়ে নেওয়া যাবে না।  

সোমবার (১৬ ফেব্রুয়ারি) এনসিপি কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। 

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, বাংলাদেশে টোটালি একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে। যে সেটআপটা অনেক আগেই করা হয়েছিল, কে কত আসন পাবে, কিভাবে পাবে?  বাংলাদেশে হচ্ছে এটা কর্পোরেট সিস্টেমে একটা ইলেকশন। অর্থাৎ আপনার কাছে হাজার কোটি টাকা থাকবে, আপনি চাঁদাবাজি, সন্ত্রাসী, দুর্নীতি করবেন, টাকা কামাবেন পাঁচ বছর, মানুষের উপর অত্যাচার করবেন, তারপর সবার সামনে আল্লামা হিসেবে উপস্থিত হয়ে বলবেন আমাকে ভোট দাও।