logo

মির্জা আব্বাসের অবস্থার উন্নতি, কথা বলছেন সবার সঙ্গে

মির্জা আব্বাসের অবস্থার উন্নতি, কথা বলছেন সবার সঙ্গে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। পরিবারের সদস্যদের বরাত দিয়ে বৃহস্পতিবার (২ এপ্রিল) এ তথ্য জানিয়েছেন মির্জা আব্বাসের একান্ত সচিব মিজানুর রহমান সোহেল।

মিজানুর রহমান সোহেল জানান, মির্জা আব্বাস বর্তমানে হাসপাতালের অন্য ব্যক্তিদের সঙ্গে কথা বলছেন এবং পরিবারের সঙ্গে যোগাযোগ করছেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আগামী দু-একদিনের মধ্যে তাকে কেবিনে স্থানান্তর করা হতে পারে।

বর্তমানে মির্জা আব্বাস সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন আছেন। 

সোহেল বলেন, মির্জা আব্বাসের স্ত্রী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস দেশবাসীর কাছে তার দ্রুত আরোগ্যের জন্য দোয়া প্রার্থনা করেছেন। 

গত ১১ মার্চ ইফতারের সময় হঠাৎ জ্ঞান হারান মির্জা আব্বাস। এ সময় তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার মস্তিষ্কে দুটি অস্ত্রোপচার করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ১৫ মার্চ এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর নেওয়া হয় মির্জা আব্বাসকে।