গাজীপুর সিটি নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান

এশিয়া পোস্ট প্রতিবেদক
গাজীপুর সিটি নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
মাওলানা ফজলুর রহমান। ছবি: সংগৃহীত

আসন্ন গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থী ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটির পক্ষ থেকে গাজীপুর মহানগরের সহসভাপতি ও কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য মাওলানা ফজলুর রহমানকে মেয়র প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে।

শনিবার (৪ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান এ ঘোষণা দেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের (পীর সাহেব চরমোনাই) পক্ষে এ প্রার্থিতা ঘোষণা করা হয়েছে।

দলের দেওয়া তথ্য অনুযায়ী, মাওলানা ফজলুর রহমান বর্তমানে হেফাজতে ইসলাম বাংলাদেশের গাজীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি জামিয়া খালিকিয়্যাহ দারুল উলুম মাদ্রাসার মুহতামিম ও শায়খুল হাদীস হিসেবেও দায়িত্বে রয়েছেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশ জানিয়েছে, আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে দলীয় প্রতীক নিয়ে মাওলানা ফজলুর রহমান প্রতিদ্বন্দ্বিতা করবেন।