logo
Advertisement

তারেক রহমানকে ট্যাগ করে জামায়াত আমিরের ফেসবুক পোস্ট

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ
তারেক রহমানকে ট্যাগ করে জামায়াত আমিরের ফেসবুক পোস্ট

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ট্যাগ করে ফেসবুকে একটি পোস্ট করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

Advertisement

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাতে দেওয়া পোস্টে তিনি লিখেছেন, প্রিয় তারেক রহমান, বৈধতা কেবল একটি স্বাধীন ও সুষ্ঠু নির্বাচনের মধ্যেই আসে। ন্যায্যতা ও জনগণের আস্থা ছাড়া কোনো ফলাফলই মানুষের আস্থা অর্জন করতে পারে না।

‘জুলাই বিপ্লবের পর আমাদের তরুণ প্রজন্মকে দেখাতে হবে যে, রাজনীতি সভ্য এবং দ্বন্দ্বমুক্ত হতে পারে। আসুন, মিডিয়া এবং জনসাধারণের সামনে দাঁড়িয়ে আমরা ভবিষ্যৎ শাসনব্যবস্থার মানদণ্ড স্থাপন করি, যা হবে সমালোচনা গ্রহণে সক্ষম, দায়বদ্ধ এবং স্বচ্ছ।’

ডা. শফিকুর রহমান আরও বলেন, যেহেতু আপনি (তারেক রহমান) আপনার পরিকল্পনা (আই হ্যাভ এ প্ল্যান) পেশ করেছেন, তাই আমি আপনাকে একটি উন্মুক্ত মঞ্চে সরাসরি আলোচনার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। সেখানে আমরা নিজ নিজ ইশতেহার জাতির সামনে তুলে ধরব এবং জনগণকেই সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দেব।

‘আসুন বাংলাদেশের জন্য একটি নতুন অধ্যায় শুরু করি, যেখানে আমরা সবাই জনগণের ইচ্ছার প্রতি শ্রদ্ধাশীল থাকার অঙ্গীকার করব।’