Advertisement

যোগ্যতার প্রমাণ দিয়েই ছাত্রশিবিরে নেতৃত্বে উঠতে হয়: নুরুল ইসলাম সাদ্দাম

এশিয়া পোস্ট ডেস্ক
যোগ্যতার প্রমাণ দিয়েই ছাত্রশিবিরে নেতৃত্বে উঠতে হয়: নুরুল ইসলাম সাদ্দাম
নুরুল ইসলাম সাদ্দাম

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরে যোগ্যতার প্রমাণ দিয়েই নেতৃত্বে উঠতে হয়, বলে মন্তব্য করেছেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। তিনি বলেন, তৃণমূলে দীর্ঘদিন কাজ, সাংগঠনিক দক্ষতা এবং সদস্যদের ভোটের মাধ্যমেই শিবিরে নেতৃত্ব নির্ধারিত হয়।

সম্প্রতি এশিয়া পোস্টের আলাপন অনুষ্ঠানে এসে এসব কথা বলেন তিনি।

নুরুল ইসলাম সাদ্দাম বলেন, ছাত্রশিবির ক্যাডারভিত্তিক সংগঠন হওয়ায় প্রতিটি নেতাকে দীর্ঘ সময় তৃণমূল পর্যায়ে কাজ করে নিজের যোগ্যতা প্রমাণ করতে হয়। তিনি বলেন, এখানে হঠাৎ করে কোনো নেতার সইয়ে রাতের অন্ধকারে কাউকে কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত করা হয় না।

তিনি আরও বলেন, ছাত্রশিবিরের নেতৃত্বের কাঠামো ব্যক্তিকেন্দ্রিক নয় এবং কোনো বড় দলের ইশারায় পরিচালিত হয় না। প্রতিবছর সদস্যদের ভোটের মাধ্যমে কেন্দ্রীয় সভাপতি নির্বাচন করা হয়। এই নির্বাচন প্রক্রিয়া অত্যন্ত স্বচ্ছ এবং এখানে কোনো ধরনের লবিং বা সিন্ডিকেটের সুযোগ নেই বলেও তিনি দাবি করেন।

ছাত্রশিবির সভাপতি বলেন, এই সংগঠনে কেন্দ্রীয় সভাপতি ও কার্যকরী পরিষদের সদস্যদের জন্য নির্দিষ্ট বয়স কাঠামো রয়েছে। সাধারণত ৩০ বছরের কাছাকাছি বয়সের ছাত্ররাই কেন্দ্রীয় নেতৃত্বে থাকেন। শাখা ও উপশাখা পর্যায়ের দায়িত্বশীলরাও সবাই বর্তমান ছাত্র এবং ছাত্রত্ব নেতৃত্বের জন্য বাধ্যতামূলক শর্ত।