logo

জামায়াত আমিরের সঙ্গে ইইউর নির্বাচন পর্যবেক্ষক টিমের সাক্ষাৎ

জামায়াত আমিরের সঙ্গে ইইউর নির্বাচন পর্যবেক্ষক টিমের সাক্ষাৎ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক ইভার্সের নেতৃত্বে ১৫ সদস্যের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেন।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বেলা ১১টায় জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এই সাক্ষাৎ হয়।

জামায়াত আমিরের সঙ্গে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, জামায়াতের ইউরোপের মুখপাত্র ব্যারিস্টার আবু বকর মোল্লা, বিশিষ্ট শিক্ষাবিদ ড. যুবায়ের আহমেদ এবং আমিরে জামায়াতের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান উপস্থিত ছিলেন। 

সাক্ষাতে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বিশেষ করে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে বাংলাদেশ ও ইইউ ঘনিষ্ঠভাবে কাজ করবে বলেও উল্লেখ করা হয়। 

এ ছাড়া বাংলাদেশের সাংবিধানিক ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহকে আরও শক্তিশালী ও টেকসই করার ব্যাপারে উভয়পক্ষ একমত পোষণ করেন। একইসঙ্গে ভবিষ্যতে ইইউ ও বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক, উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত থাকবে বলেও আশ্বাস প্রদান করা হয়।