logo
Advertisement

ছাত্ররাজনীতি হওয়া উচিত মার্জিত: শহিদুল ইসলাম বাবুল

এশিয়া পোস্ট ডেস্ক
এশিয়া পোস্ট ডেস্ক
ছাত্ররাজনীতি হওয়া উচিত মার্জিত: শহিদুল ইসলাম বাবুল
জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল। ছবি: সংগৃহীত

বর্তমান ছাত্ররাজনীতিতে সুস্থ পরিবেশ নষ্ট হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল। তিনি বলেন, ছাত্ররাজনীতির নামে যে ধরনের উগ্রতা ও বডি ল্যাঙ্গুয়েজ দেখা যাচ্ছে, তা সুস্থ রাজনৈতিক সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

সম্প্রতি এশিয়া পোস্টের ধারাবাহিক অনুষ্ঠান ‘আলাপন’ এ তিনি এসব কথা বলেন।

শহিদুল ইসলাম বাবুল বলেন, বর্তমান ছাত্ররাজনীতিতে শালীনতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের ঘাটতি দেখা যাচ্ছে। ছাত্ররাজনীতি এমন হওয়া উচিত, যেখানে রাজনৈতিক মতপার্থক্য থাকলেও শিষ্টাচার বজায় থাকবে।

তিনি বলেন, নব্বইয়ের দশকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও ছাত্রলীগের মধ্যে আদর্শিক লড়াই এবং সংঘাত থাকলেও নেতাদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ ছিল। মধুর ক্যান্টিনে সবাই পাশাপাশি বসতেন এবং ব্যক্তিগত সম্পর্কও বজায় রাখতেন। তার ভাষ্য, ১৯৯৬ সালের পর থেকে সেই রাজনৈতিক সংস্কৃতিতে বড় ধরনের পরিবর্তন আসে।

শহিদুল ইসলাম বাবুল বলেন, গত ১৫ থেকে ১৬ বছরে ছাত্রদলের ওপর প্রায় ৪৭৬ বার রক্তাক্ত হামলা হয়েছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোকে মাদক ও দুর্বৃত্তায়নের আখড়ায় পরিণত করা হয়েছিল।

তিনি আরও বলেন, বর্তমান প্রজন্মের নেতৃত্বের উচিত উদ্ধত্য থেকে বেরিয়ে এসে জ্ঞানভিত্তিক, পরিশীলিত ও আদর্শিক রাজনীতি চর্চা করা। ছাত্ররাজনীতি এমন হওয়া প্রয়োজন, যা দেখে সাধারণ শিক্ষার্থীরা রাজনীতিতে ইতিবাচকভাবে উৎসাহিত হবে।