logo

একনজরে দেখে নিন বিএনপির নির্বাচনি ইশতেহার

একনজরে দেখে নিন বিএনপির নির্বাচনি ইশতেহার

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ‘করবো কাজ, গরব দেশ’ গড়ার প্রত্যয়ে নির্বাচনি ইশতেহার ঘোষণা করেছে বিএনপি। ইশতেহারের মূল স্লোগান নির্ধারণ করা হয়েছে- ‘সবার আগে বাংলাদেশ’।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাজধানীর সোনারগাঁও হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে দলের চেয়ারম্যান তারেক রহমান এই ইশতেহার তুলে ধরেন। 

বিএনপি তাদের এই ইশতেহারকে ৫টি ভাগে বিভক্ত করেছে, যেখানে আগামী পাঁচ বছরের জন্য মোট ৫১টি দফাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এর মধ্যে ৯টি প্রধান প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার করেছে দলটি। আসন্ন নির্বাচনে তারেক রহমান দলকে নেতৃত্ব দিচ্ছেন এবং এটিই তার পক্ষ থেকে ঘোষিত প্রথম নির্বাচনি ইশতেহার।

পুরো ইশতেহার পড়তে এখানে  ক্লিক করুন