বুধবারের কর্মসূচি নিয়ে জামায়াতের বিবৃতি

আগামীকাল ২৫ নভেম্বর (বুধবার) ঢাকা মহানগরী বাদে দেশের অবশিষ্ট মহানগরীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল কর্মসূচির ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামী।
দলটির পূর্ব ঘোষিত এই কর্মসূচি সর্বাত্মকভাবে সফল করার জন্য আহ্বান জানিয়েছে জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার।
সংশ্লিষ্ট নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে মঙ্গলবার (২৪ নভেম্বর) বিবৃতি দিয়েছে জামাতে ইসলামী।
বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, ১১ দলীয় ঐক্যের ৭-দাফা দাবি আদায়ের লক্ষ্যে এবং পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের দেশব্যাপী নাশকতা ও নৈরাজ্য সৃষ্টি এবং জ্বালাও-পোড়াও এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল কর্মসূচি পালিত হবে।
এই বিক্ষোভ কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে সর্বাত্মকভাবে সফল করার জন্য আমি বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সংশ্লিষ্ট নগরবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।
