logo

টাকা উদ্ধারের নামে ব্যক্তিস্বাধীনতায় হস্তক্ষেপ হচ্ছে: আসিফ মাহমুদ

টাকা উদ্ধারের নামে ব্যক্তিস্বাধীনতায় হস্তক্ষেপ হচ্ছে: আসিফ মাহমুদ

সারা দেশে থেকে টাকা উদ্ধারের নামে ব্যক্তিস্বাধীনতায় হস্তক্ষেপ করা হচ্ছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বুধবার (১১ ফেব্রুয়ারি) এনসিপির জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। 

আসিফ মাহমুদ বলেন, টাকা উদ্ধারের নামে ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করা হচ্ছে। তাদের কাছ থেকে টাকা ছিনতাই করা হচ্ছে। এ সময় টাকা দিয়ে ভোট কেনার দিন শেষ উল্লেখ করে ভোটারদের টাকা দেয়া প্রার্থীদের বর্জনের আহ্বান জানান তিনি।

তিনি বলেন, নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় অস্ত্র মজুদ করা হচ্ছে। যেসব জায়গায় অস্ত্র মজুদ করা হয়েছে, সেসব স্থানে বুধবার রাতের মধ্যেই যৌথবাহিনীকে অভিযান চালানোর আহ্বান জানান তিনি।

মিডিয়া বিএনপির দ্বারা দখল হয়ে গেছে অভিযোগ করে তিনি বলেন, সাংবাদিকরা বাধ্য হচ্ছে। মিডিয়া একপাক্ষিক ও অদায়িত্বশীল ভূমিকা পালন করছে। আগামীকাল (বৃহস্পতিবার) এ ধরনের তথ্য-সন্ত্রাস মেনে নেয়া হবে না বলেও উল্লেখ করেন তিনি।