প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান হাসপাতালে ভর্তি

এশিয়া পোস্ট নিউজ
প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান হাসপাতালে ভর্তি
প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান। ছবি : সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান অসুস্থ অবস্থায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন।

বুধবার (১ জুলাই) বিকেলে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গত ২৫ জুন সিঙ্গাপুর থেকে ঢাকায় ফেরেন নজরুল ইসলাম খান। পরে গতকাল মঙ্গলবার তাকে বেসরকারি একটি হাসপাতালে ভর্তি করা হয়। আজ সকালে সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস তাকে দেখতে হাসপাতালে যান।

শায়রুল কবির খান আরও জানান, আপাতত নজরুল ইসলাম খানকে দেখার জন্য হাসপাতালে ভিড় না করার জন্য চিকিৎসকদের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।