logo
Advertisement

জাতীয় ছাত্রশক্তির ভারপ্রাপ্ত সভাপতি আহসান লাবিব

এশিয়া পোস্ট নিউজ, জাবি
জাতীয় ছাত্রশক্তির ভারপ্রাপ্ত সভাপতি আহসান লাবিব
জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি আহসান লাবিব। ছবি: এশিয়া পোস্ট

জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সিনিয়র সহসভাপতি আহসান লাবিব। সংগঠনটির কেন্দ্রীয় সংসদের সভাপতি জাহিদ আহসান ব্যক্তিগত কারণে পদত্যাগ করায় তাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে।

Advertisement

বুধবার (২ সেপ্টেম্বর) জাতীয় ছাত্রশক্তির দপ্তর সম্পাদক মাহফুজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় ছাত্রশক্তির ৫ম সাধারণ সভায় কেন্দ্রীয় সংসদের সভাপতি জাহিদ আহসান ব্যক্তিগত কারণে পদত্যাগ করেন। পরে সভায় উপস্থিত কেন্দ্রীয় সংসদের সদস্যদের মতামত ও সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে কেন্দ্রীয় সংসদের সিনিয়র সহসভাপতি আহসান লাবিবকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব অর্পণ করা হয়।

আহসান লাবিব এশিয়া পোস্টকে বলেন, জাতীয় ছাত্রশক্তির সভাপতি জাহিদ আহসান ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছেন। এ পরিপ্রেক্ষিতে সংগঠনের সাংগঠনিক কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখতে আমাকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব প্রদান করা হয়েছে।আমরা অতি শিগগিরই কাউন্সিলের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নতুন পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করব।

এখন থেকে কেন্দ্রীয় সংসদের সভাপতির দায়িত্ব পালনের পাশাপাশি সংগঠনের সাংগঠনিক কার্যক্রমে নেতৃত্ব দেবেন আহসান লাবিব।