logo

চীন দূতাবাসের সঙ্গে গণঅধিকার পরিষদের বৈঠক অনুষ্ঠিত

এশিয়া পোস্ট প্রতিবেদক
এশিয়া পোস্ট প্রতিবেদক
চীন দূতাবাসের সঙ্গে গণঅধিকার পরিষদের বৈঠক অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত

ঢাকাস্থ চীন দূতাবাসের সঙ্গে গণঅধিকার পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৪ মে) গণঅধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসানের নেতৃত্বে সাত সদস্যের একটি প্রতিনিধি দল বৈঠকে উপস্থিত ছিলেন।

বৈঠকে বাংলাদেশ-চীন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও উন্নত করা, বাংলাদেশে চীনের উন্নয়ন বিনিয়োগ বৃদ্ধিকরণ, শিক্ষা-সংস্কৃতিতে অগ্রগতিসহ নানান বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে।

প্রতিনিধি দলে ছিলেন উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ, আরিফুল ইসলাম, শহীদুল ইসলাম ফাহিম, সাকিব হোসেন, যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মুনতাজুল ইসলাম। চীন দূতাবাসের পক্ষে উপস্থিত ছিলে ডেপুটি চিফ অফ মিশন ড. লিইউ ইয়ুইনসহ তিন সদস্যের প্রতিনিধি দল।

আলোচনায় ফারুক হাসান গণঅধিকার পরিষদের পক্ষ থেকে চীন সরকারকে শুভেচ্ছা জানিয়ে বলেন, বাংলাদেশের ব্যবসা, উন্নয়ন, বড় প্রকল্প বিনিয়োগ সহ বহুমুখী স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে চীনের সঙ্গে নিবিড়ভাবে সম্পর্কযুক্ত। তাই বাংলাদেশের উন্নয়নে চীনের সাথে আরও প্রয়োগযোগ্য সম্পর্ক গড়ে তুলতে চায় গণঅধিকার পরিষদ।

এ সময় উচ্চতর পরিষদ সদস্য আরিফুল ইসলাম তালুকদার বলেন, চীন ও বাংলাদেশের সাংস্কৃতিক মেলবন্ধন দৃঢ় করতে বাংলা ও চীনা ভাষা রপ্তকরণে দুই দেশের বহুমুখী পদক্ষেপ নিতে হবে। চীনে উচ্চশিক্ষা গ্রহণে ভিসা পলিসি সহজ করার জন্য আহ্বান জানান তিনি।