তারেক রহমানের সভাপতিত্বে বিএনপি স্থায়ী কমিটির বৈঠক শুরু

এশিয়া পোস্ট প্রতিবেদক
তারেক রহমানের সভাপতিত্বে বিএনপি স্থায়ী কমিটির বৈঠক শুরু
তারেক রহমানের সভাপতিত্বে স্থায়ী কমিটির সভা। ছবি : এশিয়া পোস্ট

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সভা শুরু হয়েছে। শনিবার (১১ জুলাই) সন্ধ্যায় গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

বৈঠকে সভাপতিত্ব করছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

দলীয় সূত্রে জানা গেছে, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সরকারের প্রশাসনিক কর্মকাণ্ড ও সাংগঠনিক নানা বিষয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা চলছে। বৈঠকে জাতীয় স্থায়ী কমিটির বিজ্ঞ সদস্যরা উপস্থিত রয়েছেন।