আ.লীগের চেয়ে বিএনপির আমলে বেশি মার খেয়েছি: আদালতে এনসিপি নেতা

আওয়ামী লীগের আমলের চেয়ে বিএনপির আমলে আরও বেশি খেয়েছি বলে জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির কোতয়ালী থানার প্রধান সমন্বয়ক আনোয়ার হোসেন।
দৈনিক ডেইলি স্টারের অফিসের হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগের মামলায় তাকে রিমান্ড শুনানি শেষে রোববার (২৮ জুন) আদালত থেকে কারাগারে নেওয়ার পথে এ কথা বলেন তিনি।
আনোয়ার হোসেন বলেন, আমার অপরাধ, আমি জুলাই যোদ্ধা। আমার বাড়িঘর ভাঙচুর করছে বিএনপি সভাপতি (এলাকার) নাজমুল ইসলাম মিঠু। আমারে যখন মারে, দৌড়ে ঘরে গিয়ে পালাই। হাজার খানেক লোক নিয়ে আমার বাড়ি-ঘর ঘেরাও করে। মিঠু বলে ওকে মারতেই হবে। ওকে মারার অর্ডার আছে। মিঠু এ্যানি চৌধুরীর খাস লোক। মিঠু আমারে মারধর করলে যখন ঘরে দৌড়ে পালাই তখন মিঠু এক হাজার লোক নিয়ে বাড়ি ঘেরাও করে।
মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম ইউনিটের এসআই জহিরুর ইসলাম তার পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।
আনোয়ারের পক্ষে অ্যাডভোকেট মনির হোসেন সুমন রিমান্ড বাতিল করে জামিন প্রার্থনা করেন। তিনি বলেন, আমি ঘটনাস্থলে ছিলাম। কিন্তু ডেইলি স্টার অফিসে হামলা, ভাঙচুর করেছি দেখান। ভয়ংকর মিথ্যা মামলায়। জড়িয়ে দেবেন, এটা ন্যায়বিচার। আসামি ঘটনার সঙ্গে জড়িত না। তার রিমান্ড বাতিল করে জামিন প্রার্থনা করছি।
শুনানি নিয়ে আদালত তার দুই দিনের রিমান্ডের আদেশ দেয় বলে জানান প্রসিকিউশন বিভাগের এসআই আরিফ রেজা।






