সংরক্ষিত নারী আসন-২৩: বিএনপি স্থায়ী কমিটির সাক্ষাৎকার গ্রহণ শুরু

আসন্ন সংসদীয় প্রক্রিয়ার অংশ হিসেবে জাতীয় সংসদের সংরক্ষিত নারী ২৩ আসনের জন্য মনোনীত প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির (সংসদীয় বোর্ড) এই সাক্ষাৎকার পর্ব শুরু হয়।
গুরুত্বপূর্ণ এই সভায় সভাপতিত্ব করছেন বিএনপি চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
