logo
Advertisement

আওয়ামী লীগ-বিএনপির দূরদর্শিতার অভাবে দিন দিন জামায়াত বাড়ছে: টিপু

এশিয়া পোস্ট নিউজ
আওয়ামী লীগ-বিএনপির দূরদর্শিতার অভাবে দিন দিন জামায়াত বাড়ছে: টিপু
তাইফুল ইসলাম টিপু। ছবি: এশিয়া পোস্ট

আওয়ামী লীগ এবং বিএনপির রাজনৈতিক দূরদর্শিতার অভাবের কারণে দিন দিন জামায়াতে ইসলামী শক্তিশালী হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সাবেক কেন্দ্রীয় সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু। তিনি বলেন, দেশের প্রধান দুটি রাজনৈতিক দলের ভুল বোঝাবুঝি ও দূরদর্শিতার অভাবে তৃতীয় পক্ষ হিসেবে জামায়াতে ইসলামী রাজনৈতিকভাবে লাভবান হচ্ছে এবং নিজেদের শক্তি বৃদ্ধি করছে।

Advertisement

সম্প্রতি এশিয়া পোস্টের ধারাবাহিক অনুষ্ঠান আলাপনে এসব কথা বলেন তিনি।

তাইফুল ইসলাম টিপু বলেন, জামায়াতে ইসলামীর বিভিন্ন ধরনের রাজনৈতিক কৌশল রয়েছে। তারা প্রশাসনের বিভিন্ন স্তরেও ছদ্মবেশে অবস্থান করছে। রাজনৈতিক স্বার্থ উদ্ধারের জন্য সমাজের বিভিন্ন শ্রেণিপেশার মানুষের মধ্যে দলটির ছদ্মবেশী রাজনৈতিক শাখা ও কর্মী ছড়িয়ে রয়েছে।

বিএনপির সাবেক এই সহদপ্তর সম্পাদক বলেন, জামায়াতে ইসলামীর বাড়তে থাকা প্রভাব রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়েই মোকাবিলা করতে হবে। শুধু সরকারি উন্নয়ন বা ফাঁকা বুলি দিয়ে নয়, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শ তৃণমূলের মানুষের কাছে সঠিকভাবে পৌঁছে দিতে পারলেই জামায়াতের এই রাজনৈতিক অগ্রযাত্রা মোকাবিলা করা সম্ভব।