‘গেট আউট চুপ্পু’

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের ভাষণের বিরোধিতা করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ।
বৃহস্পতিবার (১২ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে দেওয়া এক পোস্টে হাসনাত লেখেন, ‘গেট আউট চুপ্পু’। সংসদে রাষ্ট্রপতির ভাষণের সময়ই তিনি এই পোস্ট করেন।
এর আগে সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের বিরোধিতা করে সংসদ থেকে ওয়াক আউট করেছেন জামায়াত নেতৃত্বাধীন জোটের সংসদ সদস্যরা।