logo
Advertisement

বাজেটের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া শুক্রবার, সন্ধ্যায় মিছিল করবে জামায়াত

এশিয়া পোস্ট প্রতিবেদক
এশিয়া পোস্ট প্রতিবেদক
বাজেটের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া শুক্রবার, সন্ধ্যায় মিছিল করবে জামায়াত
জামায়াতে ইসলামীর লোগো। ফাইল ছবি

নতুন অর্থবছরের (২০২৬-২৭) জন্য প্রস্তাবিত বাজেট নিয়ে শুক্রবার (১২ জুন) দুপুরে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তবে, তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানাতে আজ সন্ধ্যায় বিক্ষোভ মিছিল করবে দলটি।

Advertisement

বৃহস্পতিবার (১১ জুন) তাৎক্ষণিক বাজেট প্রতিক্রিয়া হিসেবে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে বিক্ষোভ মিছিল করবে বিরোধীদল জামায়াত।

এক বিজ্ঞপ্তিতে জামায়াতের কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের বলেন, নতুন অর্থবছরের জন্য প্রস্তাবিত জাতীয় বাজেট সম্পর্কে দলের বিস্তারিত প্রতিক্রিয়া তুলে ধরতে শুক্রবার (১২ জুন) বেলা সাড়ে ১১টায় সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত। সেখানে দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন এবং প্রস্তাবিত বাজেট নিয়ে সেখানে দলের অবস্থান ও পর্যবেক্ষণ তুলে ধরা হবে।

পৃথক আরেকটি বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের উদ্যোগে বৃহস্পতিবার (১১ জুন) সন্ধ্যায় ছয়টায় ‘তাৎক্ষণিক বাজেট প্রতিক্রিয়া’ জানিয়ে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে একটি বিশাল মিছিল অনুষ্ঠিত হবে। মিছিলে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল ড. এ এইচ এম হামিদুর রহমান আজাদ ও অ্যাডভোকেট মোয়াজ্জম হোসেন হেলাল। এ ছাড়া মিছিলে কেন্দ্রীয় এবং মহানগর নেতারা উপস্থিত থাকবেন।