logo

কোন কেন্দ্রে ভোট দেবেন জামায়াত আমির

কোন কেন্দ্রে ভোট দেবেন জামায়াত আমির

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের বাকি মাত্র কয়েক ঘণ্টা। ইতোমধ্যেই আলোচনার শুরু হয়েছে রাজনৈতিক দলগুলো হেভিওয়েট নেতারা কে কোন কেন্দ্রে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এবারের নির্বাচনে বিএনপির পরে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী দল জামায়াতে ইসলামী।

দলটির আমির ডা. শফিকুর রহমান ঢাকা-১৫ আসন থেকে সংসদ সদস্য প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে তিনি রাজধানীর ৬০ ফিট সড়কের মনিপুর বয়েজ হাই স্কুল কেন্দ্রে ভোট দেবেন।

১১ দলীয় জোটের অন্যতম শরিক বাংলাদেশ খেলাফত মজলিস। দলটির আমীর ও ঢাকা–১৩ আসনের প্রার্থী মাওলানা মামুনুল হক এদিন সকাল ৮টায় তার ভোটাধিকার প্রয়োগ করবেন। তার ভোটকেন্দ্র মোহাম্মদপুর সাত মসিজিদ রোডের সরকারি শারীরিক শিক্ষা কলেজ।

এছাড়াও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান রাজধানীর গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট প্রদান করবেন। ভোটকেন্দ্রটি গুলশান-২ এলাকার ১/ডি, ৮৬ নম্বর সড়কে অবস্থিত।

১১ দলীয় জোটের প্রার্থী ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ঢাকা–১১ আসনের ভোটার হিসেবে বাড্ডা এলাকার এ. কে. এম. রহমত উল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজ, বেরাইদ (ফকির খালি রোডের মাথা) কেন্দ্রে ভোট দেবেন।

আগামী বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট। সকাল সাড়ে ৭টায় শুরু হয়ে ভোটগ্রহণ চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।