logo

নতুন কর্মসূচির ঘোষণা ১১ দলীয় ঐক্যের

নতুন কর্মসূচির ঘোষণা ১১ দলীয় ঐক্যের

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে আন্দোলনের ডাক দিয়েছে ১১ দলীয় ঐক্য জোট। শনিবার (৪ এপ্রিল) বাদ আসর বাইতুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ-সমাবেশ করবে এই জোট।

বৃহস্পতিবার (২ এপ্রিল) রাজধানীর মগবাজারে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।

তিনি বলেন, সংবিধান সংশোধন নয়, সংস্কারই করতে হবে। সংবিধান সংশোধনের মধ্যদিয়ে আওয়ামী লীগের পথেই হাঁটছে সরকার।

হামিদুর রহমান বলেন, ১১ দলের আজকের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে রাজপথের আন্দোলন ছাড়া আমাদের আর কোনো বিকল্প নেই। শনিবার বিকেলে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ করবে ১১ দল।

আগামী মঙ্গলবার (৭ এপ্রিল) শীর্ষ নেতাদের বৈঠক অনুষ্ঠিত হবে বলেও জানান ১১ দলীয় ঐক্যের এই সমন্বয়ক।