গণজোয়ারে ভয় পেয়ে বিলবোর্ড ছিঁড়ে ফেলেছে মাফিয়া গোষ্ঠী : নাহিদ ইসলাম

গণজোয়ারে ভয় পেয়ে মাফিয়া গোষ্ঠী পরিকল্পিতভাবে ব্যানার ও বিলবোর্ড ছিঁড়ে ফেলেছে বলে অভিযোগ করেছেন ১১ দলীয় জোট মনোনীত ঢাকা-১১ আসনের প্রার্থী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
সোমবার (২ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগ করেন।
পোস্টে তিনি লিখেছেন, গণজোয়ারে ভয় পেয়েছে মাফিয়া গোষ্ঠী। ভয় পেয়ে একের পর এক বিলবোর্ড, ব্যানার ছিঁড়ে ফেলছে তারা। শাপলাকলির অগ্রযাত্রা ঠেকাতে প্রাণপণ চেষ্টা চলছে।
‘রোববার রাতে ঢাকা-১১ আসনের ২৩ নং ওয়ার্ডে নূরবাগ মসজিদের পাশে আমার বিলবোর্ড ছিঁড়ে ফেলা হয়েছে। এমন ন্যক্কারজনক ঘটনার নিন্দা জানাই।’
নাহিদ ইসলাম আরও লিখেছেন, ব্যানার-বিলবোর্ড ছিঁড়ে যারা আমাকে ঠেকাতে চায়, তারা ভুলের মধ্যে আছেন। আগামী ১২ তারিখ বাড্ডা, ভাটারা, রামপুরার মানুষ আপনাদের জবাব দেবে, ইনশাআল্লাহ।