logo

আল্লামা নূরুল হকের মৃত্যুতে হেফাজতের শোক

আল্লামা নূরুল হকের মৃত্যুতে হেফাজতের শোক
বাঁ থেকে নূরুল হক, শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী ও শায়খ সাজিদুর রহমান। কোলাজ ছবি: এশিয়া পোস্ট

হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির, কুমিল্লা জেলা সভাপতি, বটগ্রাম হামিদিয়া মাদ্রাসার মুহতামিম ও প্রবীণ আলেম শায়খুল হাদিস আল্লামা নূরুল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সংগঠনটির আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা শায়খ সাজিদুর রহমান।

বুধবার (১৪ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় তারা বলেন, ‘আল্লামা নূরুল হক বটগ্রামী (রহ.) ছিলেন একজন নিবেদিতপ্রাণ ও বর্ষীয়ান বুজুর্গ আলেম। তিনি তার দীর্ঘ বর্ণাঢ্য জীবনে ইলমে দ্বীনের প্রচার-প্রসার, কওমি মাদ্রাসা শিক্ষাব্যবস্থার সুরক্ষা এবং দ্বীনি খেদমতে অনন্য ভূমিকা পালন করে গেছেন। তার মৃত্যুতে দেশের দ্বীনি অঙ্গনে ও আলেমদের মহলে যে শূন্যতার সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়।

দ্বীন ও মিল্লাতের জন্য তার অসামান্য অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ রাখবে বলে জানান তারা।

নেতারা আল্লাহর কাছে ফরিয়াদ জানিয়ে বলেন, আল্লাহ তাআলা মরহুমের সব নেক আমল ও দ্বীনি খেদমত কবুল করুন, তার ত্রুটি-বিচ্যুতি ক্ষমা করুন এবং তাকে জান্নাতুল ফিরদাউসের উঁচু মর্যাদা দান করুন।

একই সঙ্গে তার শোকাহত পরিবার-পরিজন, ভক্ত-শিষ্য ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে মহান আল্লাহর কাছে ধৈর্যের তাওফিক কামনা করেন তারা।