এনসিপির মিডিয়া উপ-কমিটি গঠন, প্রধান সারোয়ার তুষার

জাতীয় নাগরিক পার্টির (এনএসপিপি) গণযোগাযোগ, প্রচার কার্যক্রম, ব্র্যান্ডিং, গণমাধ্যম সমন্বয় এবং ডিজিটাল যোগাযোগ ব্যবস্থাকে আরও সুসংহত ও কার্যকর করার লক্ষ্যে নতুন উপ-কমিটি গঠন করা হয়েছে। দলের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির পক্ষ থেকে ‘মিডিয়া, প্রচার ও ব্র্যান্ডিং বিষয়ক উপ-কমিটি’ নামের এই কমিটি চূড়ান্ত করা হয়।
এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের যৌথ অনুমোদনে এই উপ-কমিটি গঠন করা হয়েছে। নতুন গঠিত এই উপ-কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন সারোয়ার তুষার।
কমিটিতে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন আরও ১০ জন। বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগের দায়িত্বসহ উপ-কমিটির অন্য সদস্যরা হলেন তাহসীন রিয়াজ (প্রচার ও ব্র্যান্ডিং), জয়নাল আবেদীন শিশির (প্রিন্ট ও ওয়েব মিডিয়া), ইয়াসির আরাফাত (ইলেকট্রনিক মিডিয়া), মাহবুব আলম (নিউ মিডিয়া ও মাল্টিমিডিয়া), আবদুল্লাহ আল মামুন (ফ্যাক্টচেকিং, এআই ও ডিজিটাল ইনভেস্টিগেশন), শাহাদাত হোসেন (সোশ্যাল মিডিয়া), আবু সুফিয়ান রায়হান (ব্র্যান্ডিং), যাবের বিন নূর, ঐশি আলম পৃথ্বী (দপ্তর ও আর্কাইভ), সজীব ওয়াফির।




