এতিম শিশুদের সাথে জুবাইদা ও জাইমা রহমানের ইফতার

রাজধানীর একটি মহিলা মাদ্রাসার এতিম শিশুদের সাথে ইফতার করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিনী জুবাইদা রহমান ও তার মেয়ে জাইমা রহমান।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) পশ্চিম ভাষানটেকের জামিয়া কুরবানিয়া তালিমিয়া দাওরা হাদিস মহিলা মাদ্রাসা ও এতিমখানায় এতিমদের সাথে ইফতার করেন বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
উল্লেখ্য, ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য তারেক রহমান। এই আসনে কড়াইল বস্তি ও ভাসানটেকে ১৪টি এতিমখানা ও হাফেজিয়া মাদ্রাসা পুরো রোজায় ইফতার, রাতের খাবার ও সেহরি সরবারহ করবেন তিনি।
ইফতারের আগে জুবাইদা রহমান ও জাইমা রহমান এতিমদের সাথে কথা বলেন ও তাদের খোঁজ-খবর নেন।
প্রতি বছর প্রথম রমজানে এতিম, উলামা-মাশায়েখদের নিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও কেন্দ্রীয় নেতারা ইফতার করতেন। এবার এ ধরনের ইফতার অনুষ্ঠান ছিল না।