সমমনা জোটের কর্মসূচি শিগগিরই

মধ্যপন্থি রাজনৈতিক দলগুলোর সমন্বয়ে গঠিত সমমনা জোট শিগগিরই কর্মসূচি ঘোষণা করতে যাচ্ছে।
শনিবার (৮ আগস্ট) বিকেল ৩টায় ন্যাশনাল পিপলস্ পার্টির (এনপিপি) অস্থয়ী কার্যালয়ে এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় সভাপতিত্ব করেন ন্যাশনাল পিপলস্ পার্টির (এনপিপি) চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ। সভায় আরও উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী বিএলডিপির চেয়ারম্যান এম নাজিম উদ্দিন আল আজাদ, জাগপা সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক ডা. সৈয়দ নুরুল ইসলাম, পিপলস লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহবুব হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় সিদ্ধান্ত গৃহীত হয় যে, শিগগিরই জোটের আদর্শ, উদ্দেশ্য, করণীয় অচিরেই আনুষ্ঠানিক ভাবে প্রকাশ করা হবে। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সমমনা জোটে আরও কিছু রাজনৈতিক দল অন্তর্ভুক্ত হওয়ারও আগ্রহ প্রকাশ করেছেন।