Advertisement

প্রশাসনে যার হাতে দেশ নিরাপদ, তাকেই দায়িত্ব দিতে হবে: খোকন তালুকদার

এশিয়া পোস্ট প্রতিবেদক
প্রশাসনে যার হাতে দেশ নিরাপদ, তাকেই দায়িত্ব দিতে হবে: খোকন তালুকদার
আনিছুর রহমান খোকন তালুকদার। ছবি: সংগৃহীত

প্রশাসন এবং দেশ যার হাতে নিরাপদ এবং যে যোগ্য, তাকেই প্রশাসনে জায়গা দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার। তিনি বলেন, রাষ্ট্রযন্ত্রে দলীয়করণ দূর করে যোগ্য ও দক্ষ ব্যক্তিদের দায়িত্ব দেওয়া প্রয়োজন।

Advertisement

সম্প্রতি এশিয়া পোস্টের ‘আলাপন’ অনুষ্ঠানে এসে এসব কথা বলেন তিনি।

আনিসুর রহমান খোকন তালুকদার বলেন, বিএনপি রাষ্ট্রযন্ত্রের দলীয়করণের ঘোর বিরোধী এবং ভবিষ্যতে তারা এই রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন করতে চায়। প্রশাসনকে এমনভাবে সাজাতে হবে, যাতে সাধারণ মানুষ সেখানে গিয়ে নিরাপদ বোধ করে এবং কোনো ধরনের হয়রানি ছাড়াই সেবা পায়।

তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কখনোই দলীয়করণের পক্ষে নন। তিনি যোগ্য ও দক্ষ ব্যক্তিদের মূল্যায়নের ওপর গুরুত্ব দেন এবং প্রশাসনে মেধাভিত্তিক দায়িত্ব বণ্টনের পক্ষে।

খোকন তালুকদার আরও বলেন, যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে নিয়োগ ও পদায়ন নিশ্চিত করা গেলে দেশের সামগ্রিক উন্নয়ন ত্বরান্বিত হবে। তার মতে, বিগত সরকারের সময়ে প্রশাসনে যে দলীয়করণ হয়েছে এবং যে আবর্জনা জমেছে, সেখান থেকে বের হয়ে আসতে অন্তত ছয় মাস সময় প্রয়োজন।

তিনি বলেন, একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রশাসনিক ব্যবস্থা গড়ে তোলার মাধ্যমেই আগামীর বাংলাদেশ পরিচালিত হবে।