জনসভার মধ্য দিয়ে জামায়াতের নির্বাচনি প্রচার শুরু

নির্বাচনি প্রচারণা শুরু করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। জনসমাবেশের মাধ্যমে দলটির নির্বাচনি প্রচারণাও আনুষ্ঠানিকভাবে শুরু হলো।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেল পৌনে ৩টায় মিরপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ে জনসমাবেশ শুরু হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
ঢাকা-১৫ আসনের উদ্যোগে জনসমাবেশ আয়োজন করা হয়েছে। নির্বাচনে এই আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দলটির আমির।
নির্বাচনি আইন অনুযায়ী, বুধবার প্রতীক বরাদ্দের পর বৃহস্পতিবার (২২ জানুয়ারি) আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে সব দলের নির্বাচনী প্রচার। আগামী ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত নির্বাচনী প্রচার চালানো যাবে।