শীর্ষ ১০০ কনটেন্ট ক্রিয়েটরের তালিকায় তারেক রহমান

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জনপ্রিয়তা বেড়েছে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের। বিশ্বসেরা কনটেন্ট ক্রিয়েটরদের তালিকায় উঠে এসেছে তার নাম।
সামাজিক মাধ্যম বিশ্লেষণভিত্তিক ওয়েবসাইট সোশ্যাল ব্লেড প্রকাশিত শীর্ষ ১০০ ফেসবুক কনটেন্ট ক্রিয়েটরের তালিকায় তারেক রহমানের অবস্থান ৬৭ নম্বরে।
সোশ্যাল ব্লেড প্রকাশিত কনটেন্ট ক্রিয়েটরের তালিকা অনুযায়ী তারেক রহমান অবস্থান করছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেরও ওপরে।
সোশ্যাল ব্লেডের ব্যাখ্যায় বলা হয়েছে, ‘কনটেন্ট ক্রিয়েটর’ বলতে তাদেরই বোঝানো হয়, যাদের ঘিরে ফেসবুকে সবচেয়ে বেশি পোস্ট, আলোচনা ও বিভিন্ন ধরনের কনটেন্ট প্রকাশিত হয়।