মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে যাচ্ছেন প্রধানমন্ত্রী

চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুক্রবার (১৩ মার্চ) জুমার নামাজের পর মির্জা আব্বাসকে দেখতে যাওয়ার কথা রয়েছে তার।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, মির্জা আব্বাস দেখতে বৃহস্পতিবার (১২ মার্চ) হাসপাতালে যান সংসদে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। হাসপাতালে গিয়ে মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজখবর নেন তিনি।
গত ১১ মার্চ ইফতারের সময় হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেন বিএনপির এই নেতা। পরে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
দলীয় সূত্রে জানা গেছে, উন্নত চিকিৎসার জন্য আজ (শুক্রবার) সন্ধ্যায় তাকে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে। বিকেল তিনটার দিকে এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকায় পৌঁছাবে।