নির্বাচন পরবর্তী সহিংসতার প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সারাদেশে সহিংসতার ঘটনার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে মিছিলটি জাতীয় মসজিদ বায়তুল মোকাররম থেকে শুরু হয়ে জাতীয় প্রেসক্লাসে গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিলের আয়োজন করে ইসলামী ছাত্রশিবিরের ঢাকা মহানগর দক্ষিণ শাখা।
বিক্ষোভ মিছিলে অংশ নেন শাখা ছাত্রশিবিরের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
গত ১২ ফেব্রুয়ারি নির্বাচনের পর দেশের বিভিন্ন স্থানে ১১ দলীয় জোটের নেতাকর্মীদের ওপর হামলা, বাড়িঘরে ভাঙচুর, অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে। এমনকি হত্যাকাণ্ডের অভিযোগও করেছে জোটের শরিক দলের নেতারা। দেশব্যাপী এসব সহিংস ঘটনার প্রতিবাদ কর্মসূচির অংশ হিসেবে রাজধানীতে বিক্ষোভ করে ইসলামী ছাত্রশিবির।