logo
Advertisement

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন/প্রার্থীদের সাক্ষাৎকার নিল বিএনপির মনোনয়ন বোর্ড, সিদ্ধান্ত পরে

এশিয়া পোস্ট প্রতিবেদক
এশিয়া পোস্ট প্রতিবেদক
প্রার্থীদের সাক্ষাৎকার নিল বিএনপির মনোনয়ন বোর্ড, সিদ্ধান্ত পরে
বক্তব্য রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। ছবি: এশিয়া পোস্ট

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন সামনে রেখে দলের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নিয়েছে বিএনপির জাতীয় স্থায়ী কমিটি। তবে এ আসনে দলীয় প্রার্থী হিসেবে কাকে চূড়ান্ত করা হচ্ছে, সে বিষয়ে বৈঠকে কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে রাজধানীর গুলশানে বিএনপির কার্যালয়ে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে ব্রিফিংয়ে বিষয়টি জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

রিজভী বলেন, ‘স্থায়ী কমিটির এ বৈঠক মূলত দলের মনোনয়ন বোর্ডের বৈঠক ছিল। বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী জাতীয় স্থায়ী কমিটিই মনোনয়ন বোর্ডের দায়িত্ব পালন করে। বৈঠকে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া হয়েছে। তবে চূড়ান্ত মনোনয়নের সিদ্ধান্ত পরে জানানো হবে।’

এদিকে, বৈঠকে তারেক রহমানের যুক্তরাষ্ট্র সফর নিয়ে কোনো আলোচনা হয়নি বলেও জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।

এর আগে শুক্রবার সন্ধ্যা ৭টার পর গুলশান কার্যালয়ে জাতীয় স্থায়ী কমিটির বৈঠক শুরু হয়। প্রায় দুই ঘণ্টা ধরে চলা বৈঠকে স্থায়ী কমিটির অধিকাংশ সদস্য উপস্থিত ছিলেন।