logo
Advertisement

ছাত্র সংগঠনগুলোর সংঘাত চললে ছাত্র রাজনীতিতে অনীহা বাড়বে: রিদওয়ান মাযহারী

এশিয়া পোস্ট নিউজ
ছাত্র সংগঠনগুলোর সংঘাত চললে ছাত্র রাজনীতিতে অনীহা বাড়বে: রিদওয়ান মাযহারী
রিদয়ান মাজহারী। ছবি: এশিয়া পোস্ট

ছাত্র সংগঠনগুলোর মধ্যে পারস্পরিক সংঘাত অব্যাহত থাকলে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ছাত্র রাজনীতির প্রতি অনীহা সৃষ্টি হবে বলে মন্তব্য করেছেন ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি রিদওয়ান মাযহারী।

Advertisement

সম্প্রতি এশিয়া পোস্টের ধারাবাহিক অনুষ্ঠান ‘আলাপন’-এ এসব কথা বলেন তিনি।

রিদওয়ান মাযহারী বলেন, চলমান রাজনৈতিক অস্থিরতা ও মারামারির কারণে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ছাত্র রাজনীতির প্রতি তীব্র বিমুখতা তৈরি হচ্ছে। ছাত্র রাজনীতির মূল উদ্দেশ্য হওয়া উচিত শিক্ষার্থীদের অধিকার আদায় এবং সমাজ সংস্কারে ভূমিকা রাখা। কিন্তু সংঘাতের কারণে শিক্ষাঙ্গনে বিশৃঙ্খলা তৈরি হচ্ছে। ফলে অনেক অভিভাবক তাদের সন্তানদের রাজনীতি থেকে সরিয়ে নিচ্ছেন বা রাজনীতিতে যুক্ত হতে বাধা দিচ্ছেন।

তিনি বলেন, ছাত্র সংগঠনগুলো নিজেদের মূল আদর্শে ফিরে এসে সমাজ ও দেশ গঠনে ইনসাফ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করলেই ছাত্র রাজনীতি তার হারিয়ে যাওয়া গৌরব ও মর্যাদা ফিরে পাবে।