মার্কিন দূতাবাসের সঙ্গে গণঅধিকার পরিষদের বৈঠক
এশিয়া পোস্ট নিউজ

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের সম্পর্ক, গণতন্ত্র শক্তিশালীকরণ, মানবাধিকার ও সুশাসন, নারীর ক্ষমতায়ন এবং বাংলাদেশে নতুন মার্কিন বিনিয়োগসহ বিভিন্ন বিষয়ে ঢাকায় মার্কিন দূতাবাসের সঙ্গে গণঅধিকার পরিষদের বৈঠক হয়েছে।
রোববার (৩০ আগস্ট) বিকেল ৩টায় ঢাকায় মার্কিন দূতাবাসে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে যুক্তরাষ্ট্র দূতাবাসের পলিটিক্যাল সেক্রেটারি জেমস স্টুয়ার্টের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নেয়। এদিকে গণঅধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি ফারুক হাসানের নেতৃত্বে দলটির তিন সদস্যের প্রতিনিধি দলে ছিলেন উচ্চতর পরিষদের সদস্য সাকিব হোসাইন ও সহসভাপতি আরিফুর রহমান।
বৈঠকে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের আন্তঃসম্পর্ক, গণতন্ত্র শক্তিশালীকরণ, মানবাধিকার ও সুশাসন, নারীর ক্ষমতায়ন, এআরটি চুক্তি পর্যালোচনা এবং বাংলাদেশে নতুন নতুন মার্কিন বিনিয়োগের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।



