Advertisement

রাষ্ট্রপতি প্রার্থী চূড়ান্ত করতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক বৃহস্পতিবার

এশিয়া পোস্ট প্রতিবেদক
রাষ্ট্রপতি প্রার্থী চূড়ান্ত করতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক বৃহস্পতিবার
বিএনপির লোগো। ছবি : সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে দলের প্রার্থী চূড়ান্ত করতে আগামীকাল বিএনপির স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

Advertisement

বৃহস্পতিবার (১২ আগস্ট) সকালের ওই বৈঠকে রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী চূড়ান্ত করা হবে। এরপর দলের পক্ষ থেকে মনোনয়নপত্র জমা দেওয়া হবে।

দলীয় সূত্রে জানা গেছে, রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে কার নাম চূড়ান্ত করা হবে, তা নিয়ে দলের নীতিনির্ধারণী পর্যায়ে আলোচনা চলছে। আগামীকাল স্থায়ী কমিটির বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কথা রয়েছে।

রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ১৩ আগস্ট। ফলে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনেই বিএনপির প্রার্থী চূড়ান্ত করে মনোনয়নপত্র জমা দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে।

এ বিষয়ে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খানের কাছে জানতে চাইলে তিনি এশিয়া পোস্টকে বলেন, ‘বৈঠকের সিদ্ধান্ত পেলে জানাব।’

এর আগে রাষ্ট্রপতি পদে বিএনপির দলীয় প্রার্থী হিসেবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম আলোচনায় আসে। তবে এ বিষয়ে দলের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো নাম ঘোষণা করা হয়নি। স্থায়ী কমিটির বৈঠকের পরই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থীর নাম আনুষ্ঠানিকভাবে জানা যেতে পারে।