logo

‘১০ বছর পর ক্ষমতায় থাকবে এনসিপি’

‘১০ বছর পর  ক্ষমতায় থাকবে এনসিপি’
তাহসিন রিয়াজ। ছবি: এশিয়া পোস্ট

১০ বছর পর ক্ষমতায় থাকবে এনসিপি। এর আগে আগামী সংসদে এনসিপি নিজেদের দেশের প্রধান বিরোধী দল হিসেবে প্রতিষ্ঠিত করতে চায়। সম্প্রতি এশিয়া পোস্টের ধারাবাহিক আয়োজন আলাপনে এসে এসব বলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব তাহসিন রিয়াজ।

তাহসিন রিয়াজ বলেন, নতুন রাজনৈতিক দল হিসেবে অনেক সীমাবদ্ধতা ও ভুলত্রুটি থাকা সত্ত্বেও এনসিপি প্রতিনিয়ত সাধারণ মানুষের দ্বারে দ্বারে গিয়ে নিজেদের রাজনৈতিক বার্তা পৌঁছে দিচ্ছে। জনগণের ভালোবাসা, আস্থা ও ভোটের মাধ্যমেই দলটি রাষ্ট্রক্ষমতায় যেতে চায়।

তিনি আরও বলেন, কোনো অসৎ উপায় বা পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যাওয়ার মানসিকতা এনসিপির নেই। নিজেদের নীতি, সততা ও কাজের মাধ্যমে গ্রহণযোগ্যতা তৈরি করে আগামী এক দশকের মধ্যে রাষ্ট্র পরিচালনায় নেতৃত্ব দেওয়াই তাদের মূল লক্ষ্য।