বাতিলই থাকছে এনসিপির মনিরা শারমিনের মনোনয়ন

সংরক্ষিত নারী আসনে জামায়াত জোটের প্রার্থী এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনের মনোনয়ন আপিল শুনানিতেও বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার (২৭ এপ্রিল) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আপিল শুনানিতে তার মনোনয়ন বাতিল করা হয়।
এর আগে যাচাই-বাছাইয়ের দিন তার মনোনয়নপত্র বাতিল করে ইসি। মূলত সরকারি চাকরি ছেড়ে আসার তিন বছর পূর্ণ না হওয়ার কারণে তার মনোনয়ন বাতিল করা হয়।
জানা গেছে, সংরক্ষিত নারী আসনে বিএনপি জোটের জমা দেওয়া ৩৬টি মনোনয়নপত্রই গৃহীত হয়েছে। অপরদিকে ১১ দলীয় ঐক্য জোটের ১৩টি মনোনয়নপত্র দাখিল করলে দুটি বাতিল হয়েছে।
মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিলের শেষ তারিখ ছিল রোববার (২৬ এপ্রিল)। ২৭ এপ্রিল ও ২৮ এপ্রিল আপিল শুনানি হবে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন আগামী ২৯ এপ্রিল। প্রতীক বরাদ্দ ৩০ এপ্রিল। ১২ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।