ওমরাহ করতে সৌদি আরব গেলেন নাহিদ ইসলাম

পবিত্র ওমরাহ পালনের জন্য সৌদি আরবে পৌঁছেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
রোববার (২৯ মার্চ) রাত সাড়ে ৩টার ফ্লাইটে ঢাকা থেকে রওনা দেন তিনি। সোমবার (৩০ মার্চ) স্থানীয় সময় সকালে জেদ্দায় পৌঁছলে তাকে স্বাগত জানান প্রবাসী সংগঠন এনসিপি ডায়াস্পোরা এলায়েন্সের জেদ্দা শাখার নেতাকর্মীরা।
জানা গেছে, স্ত্রীসহ ওমরাহ পালন শেষে আগামী ৪ এপ্রিল দেশে ফেরার কথা রয়েছে তার। ঢাকা ছাড়ার আগে এক বার্তায় দেশবাসীর কাছে দোয়া চান নাহিদ ইসলাম।