logo
Advertisement

তরুণদের হাত ধরে সংস্কারের আশা থাকলেও হতাশ হয়েছি: নিলোফার মনি

এশিয়া পোস্ট ডেস্ক
তরুণদের হাত ধরে সংস্কারের আশা থাকলেও হতাশ হয়েছি: নিলোফার মনি
নিলোফার চৌধুরী মনি। ছবি: এশিয়া পোস্ট

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের তরুণ সমন্বয়কদের প্রতি মানুষের আশা আসমুদ্র হিমাচল থাকলেও ক্ষমতার কাছাকাছি এসে তারা নিজেদের সততার নৈতিক স্খলন ঘটিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বনির্ভরবিষয়ক সহসম্পাদক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ড. নিলোফার চৌধুরী মনি। তিনি বলেন, তরুণদের নিয়ে গঠিত নতুন রাজনৈতিক দল এনসিপি দেশের প্রচলিত রাজনীতিতে ইতিবাচক ধারার চেয়ে আপসের নোংরা কৌশলে জড়িয়ে পড়েছে।

Advertisement

সম্প্রতি এশিয়া পোস্টের আলাপন অনুষ্ঠানে এসে এসব কথা বলেন তিনি।

নিলোফার চৌধুরী মনি জানান, দেশের প্রবীণ রাজনৈতিক প্রজন্ম যেখানে ব্যর্থ হয়েছে, তরুণদের হাত ধরে সেখানে বড় সংস্কার আসবে বলে প্রত্যাশা ছিল সবার। কিন্তু তরুণ এই নেতাদের পারিবারিক বা জীবিকার কোনো পিছুটান না থাকা সত্ত্বেও ক্ষমতার মোহে সততার পথ থেকে বিচ্যুত হওয়া সবাইকে আশাহত করেছে।

ড. মনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনৈতিক ও ব্যক্তিগত সততাই ছিল তার সবচেয়ে বড় শক্তি, যার ফলে একজন জীবিত জিয়ার চেয়ে মৃত জিয়া বেশি শক্তিশালী হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন। তরুণ রাজনৈতিক নেতাদেরও তেমন নির্লোভ ও সৎ হতে হবে।

তিনি আরও বলেন, দেশে ফ্যাসিবাদের অবসান ঘটাতে জামায়াত, এনসিপিসহ শক্তিশালী বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক, তা তিনি চান। কিন্তু অনৈতিক আপস ও দ্বিমুখী নীতি গণতন্ত্রকে আরও দুর্বল করে দেয়।