logo

ঢাকার দক্ষিণে এনসিপির দায়িত্বে ইসহাক-শাহরিয়ার

ঢাকার দক্ষিণে এনসিপির দায়িত্বে ইসহাক-শাহরিয়ার

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর দক্ষিণের আংশিক আহ্বায়ক কমিটি পুনর্গঠন করা হয়েছে। এতে আহ্বায়ক হয়েছেন ইসহাক সরকার ও সদস্য সচিব ইঞ্জিনিয়ার এস এম শাহরিয়ার।

রোববার (২৬ এপ্রিল) এনসিপির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সম্প্রতি ইসহাক সরকার বিএনপি থেকে এনসিপিতে যোগদান করেছেন। তিনি ঢাকা-৭ আসনে স্বতন্ত্র নির্বাচন করার কারণে বিএনপি থেকে বহিষ্কৃত হন। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকার কারণে তিন শতাধিক মিথ্যা মামলায় অভিযুক্ত হন এবং প্রায় দশ বছর কারাবরণ করেন তিনি।

ইঞ্জিনিয়ার এস এম শাহরিয়ার ঢাকা-৫ আসনে এনসিপি মনোনীত প্রার্থী ছিলেন। তিনি জাতীয় নাগরিক কমিটির প্রতিষ্ঠাতা কমিটির যুগ্ম মুখ্য সংগঠক ছিলেন। জাতীয় নাগরিক পার্টি গঠিত হলে তিনি কেন্দ্রীয় কমিটির দক্ষিণাঞ্চলের যুগ্ম মূখ্য সংগঠক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।