logo
Advertisement

জুলাই গণ-অভ্যুত্থানে কওমি শিক্ষার্থীদের অবদান খাটো করে দেখা হয়েছে: রিদয়ান মাজহারী

এশিয়া পোস্ট নিউজ
জুলাই গণ-অভ্যুত্থানে কওমি শিক্ষার্থীদের অবদান খাটো করে দেখা হয়েছে: রিদয়ান মাজহারী
রিদয়ান মাজহারী। ছবি: এশিয়া পোস্ট

জুলাই গণ-অভ্যুত্থানে কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের ভূমিকা প্রকাশ্যে থাকলেও প্রচারমাধ্যম ও বিভিন্ন স্তরে তাদের অবদান খাটো করে দেখা হয়েছে বলে মন্তব্য করেছেন ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি রিদওয়ান মাযহারী। তিনি বলেন, ইসলামপন্থীদের সেই ভূমিকা তুলে ধরার ক্ষেত্রেও বৈষম্যমূলক আচরণ করা হয়েছে।

Advertisement

সম্প্রতি এশিয়া পোস্টের আলাপন অনুষ্ঠানে এসে একথা বলেন তিনি।

রিদওয়ান মাযহারী বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের বীরত্বপূর্ণ অবদান অস্পষ্ট কিছু নয়। মাদ্রাসাগুলোতে সামনে পরীক্ষা ছিল, তারপরও শিক্ষার্থীদের রাজপথে নামা থেকে আটকে রাখা যায়নি।

তিনি আরও বলেন, কওমি মাদ্রাসার ধারাটাই হলো বিপ্লবী ধারা। কওমি মাদ্রাসার সূচনাই হয়েছিল ব্রিটিশ শাসন-শোষণের বিরুদ্ধে লড়াই করার এবং বিপ্লবী চেতনা জাগ্রত করার লক্ষ্য নিয়ে।

রিদওয়ান মাযহারী বলেন, দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠিত হয়েছিল সাম্রাজ্যবাদবিরোধী বিপ্লবী চেতনা নিয়ে। সেই একই চেতনা ধারণ করে কওমির শিক্ষার্থীরা যে কোনো জাতীয় সংকটে জীবন বাজি রেখে লড়াই করতে প্রস্তুত থাকে।